ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দ্বিতীয় দিনের মতো নীলক্ষেত মোড় অবরোধ শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টারঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি বড় সরকারি কলেজের পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় দ্বিতীয় দিনের মতো অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বুধবার সকাল নয়টা থেকে নীলক্ষেত মোড়ে কয়েক শ শিক্ষার্থী অবস্থান নেন। এ কারণে নিউমার্কেট-আজিমপুর সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

হল ও ক্যাম্পাস খুলে দেওয়া এবং চলমান পরীক্ষা রুটিন অনুযায়ী নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।

গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত কলেজের চলমানসহ সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে। গতকাল রাত আটটা থেকে শতাধিক শিক্ষার্থী নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। পরে রাত সোয়া ১০টার দিকে তাঁরা চলে যান। আজ সকাল থেকে তাঁরা আবার অবস্থান নেন।

ইডেন কলেজের শিক্ষার্থী সাজিয়া সুলতানা প্রথম আলোকে বলেন, ‘আমাদের স্নাতক চতুর্থ বর্ষের মাত্র একটা পরীক্ষা বাকি। এ পর্যায়ে পরীক্ষা বন্ধ হওয়ায় আমরা চরম অনিশ্চয়তায় আছি।’

ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা বলেন, ‘স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা নির্দিষ্ট সময়ের পরে শুরু হলো। আমরা আমাদের শিক্ষাজীবন নিয়ে চরম শঙ্কিত।’

গতকাল সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট তিনজন ডিনকে নিয়ে সভা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এস মাকসুদ কামাল। তিনি সাত কলেজের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। এই সভাতেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়।
এর আগে গত সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, রোজার ঈদের পর আগামী ২৪ মে থেকে দেশের সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আবারও শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।
তার আগে ১৭ মে আবাসিক হলগুলো খুলবে। খোলার আগে কোনো পরীক্ষা হবে না। যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষা ও হল খোলার ঘোষণা দিয়েছিল, সেই সিদ্ধান্তও বাতিল হবে। অবশ্য অনলাইনে ক্লাস চলবে।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এই কলেজগুলোয় মোট শিক্ষার্থী প্রায় দুই লাখ।
ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

দ্বিতীয় দিনের মতো নীলক্ষেত মোড় অবরোধ শিক্ষার্থীদের

আপডেট সময় ১১:১৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১