ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গাজীপুরে পৃথক স্থান থেকে নারী ও যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে পৃথক স্থান থেকে নারী ও যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার সফিপুর ও রতনপুর এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, দিনাজপুরের বিরল উপজেলার তেগুরা এলাকার ইরফান আলীর স্ত্রী আঞ্জুমান আরা (৪৫) ও নওগাঁর পত্মীতলা উপজেলার গোয়ালীয়া নাগরগোলা এলাকার আবুল কাশেমের ছেলে শাহানেওয়াজ (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকার আহাসান উল্লার বাড়ির ৬ষ্ঠ তলায় স্ত্রী আঞ্জুমান আরা ও চারজন সন্তান নিয়ে ভাড়ায় থাকেন ইরফান আলী।

স্বামী স্থানীয় একটি কারখানায় কাজ করেন। গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) স্বামী-সন্তান তাদের গ্রামের বাড়িতে যান। সেদিন থেকে তার স্ত্রী আঞ্জুনমান ভাড়া বাসায় একা ছিলেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে গ্রামের বাড়ি থেকে তার স্বামী-সন্তান বাসায় ফিরে আসেন। কিন্তু ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন।

কোনো সাড়া-শব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ফ্যানের সাথে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অপরদিকে রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে শাহনেওয়াজ বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর তিনি নিখোঁজ হন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রতনপুর এলাকার সামান উদ্দিনের বাড়ির পাশে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। এরপর প্রকৃত ঘটনা জানা যাবে।’

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

গাজীপুরে পৃথক স্থান থেকে নারী ও যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১