ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির এমপিকে ছাত্রলীগের ধাওয়া

স্টাফ রিপোর্টারঃ   বগুড়ায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ছাত্রলীগের হাতে লাঞ্ছিত হন বগুড়া-৬ (বগুড়া সদর) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

এ সময় বিএনপির কয়েকজন নেতাকর্মীকেও লাঞ্ছিত করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শহরের শহীদ খোকন পার্ক এলাকায় ছাত্রলীগের তোপের মুখে পড়লে শহীদ মিনারসংলগ্ন পুলিশ ফাঁড়িতে গিয়ে আশ্রয় নেন এমপিসহ বিএনপির নেতারা।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সকাল ১০টার সময় বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ শহরের খোকন পার্কের শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার সময় স্লোগান দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করে।

এ সময় সংসদ সদস্যসহ বিএনপির চার নেতাকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান জানান, শহীদ মিনারে এমপিসহ বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগের এমন হামলা ভাষা শহীদ রক্তের প্রতি অশ্রদ্ধার শামিল। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে বিএনপির এমপিকে ছাত্রলীগের ধাওয়া

আপডেট সময় ০৫:২৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১