ঢাকা ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নরসিংদীতে নিজ বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলায় নিজ বাড়ি থেকে তামান্না আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার কুন্দারপাড়া বিলপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তামান্না ওই এলাকার মনির মিয়ার স্ত্রী ও পার্শ্ববর্তী ইটনা উত্তরপাড়া গ্রামের হারুন মিয়ার মেয়ে।

নিহতের স্বজনরা জানায়, দুপুরে তামান্নার নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকতে দেখে বাড়ির লোকজন। পরে বিকেলে হয়ে গেলেও দরজা বন্ধ থাকায় তাকে ডাকাডাকি করা হয়।

এতে কোনো সারা শব্দ না পেলে দরজা ভেঙে ঘরে ঢুকে তামান্নার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন বাড়ির লোকজন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আবুল কালাম জানান, নিহত গৃহবধূ তামান্নার সঙ্গে শাশুড়ির পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ ছিল বলে জানা গেছে।

এ ঘটনায় স্বামী মনির মিয়াসহ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই বাদী হয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নরসিংদীতে নিজ বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১