ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নাইজেরিয়ায় স্কুল থেকে শতাধিক শিক্ষার্থী অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় আবারও স্কুলে হানা দিয়ে শতাধিক শিক্ষার্থী-কর্মকর্তাকে অপহরণ করেছে বন্দুকধারীরা। এসময় এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বুধবার ভোরে পশ্চিম আফ্রিকার দেশটির মধ্যাঞ্চলীয় নাইজার প্রদেশের কাগারা শহরের একটি সরকারি স্কুলে হানা দেয় বন্দুকধারীরা।

এসময় তারা স্কুলটির আবাসিক হোস্টেল থেকে শতাধিক শিক্ষার্থী ও বেশ কয়েকজন কর্মকর্তাকে অপহরণ করে। তবে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে সেই সংখ্যা এখনও নিশ্চিত নয়।

এ বিষয়ে জানতে সিএনএন নাইজার পুলিশের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলেও তিনি কোনো কথা বলতে রাজি হননি। তবে কাগারার এক বাসিন্দা জানিয়েছেন, বন্দুকধারী সন্ত্রাসীদের গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

আবুবকর মোহাম্মদ নামে ওই ব্যক্তি বলেন, ভোরের দিকে স্কুলের স্টাফ কোয়ার্টারে তাণ্ডব চালায় বন্দুকধারীরা। তারা কর্মকর্তাদের সন্তানদের বাধ্য করে হোস্টেলে নিয়ে যেতে। সেখান থেকে শিক্ষার্থীদের পাশাপাশি বেশ কয়েকজন কর্মকর্তাকেও অপহরণ করে।

আবুবকর বলেন, তারা হোস্টেলের এক শিক্ষার্থীকে হত্যা করেছে। তার মরদেহ কাগারা পুলিশ স্টেশনে রয়েছে। পুলিশ এখন স্কুলের সবখানে। তিনি আরও জানান, সন্ত্রাসী হামলার বিষয়ে স্থানীয়দের আগেই সতর্ক করা হয়েছিল।

আবুবকর মোহাম্মদ বলেন, গতকাল রাতে আমরা খবর পাই, দস্যুরা কাগারার দিকে আসছে। কিন্তু, জানতাম না কোথায় হামলা হবে। পরে রাত ১০টার দিকে শুনি তারা কাগারা উপকণ্ঠে চলে এসেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মাত্র দুই মাস আগে অনেকটা একইভাবে দেশটির কাতসিনা রাজ্যের কানকারা এলাকার একটি সরকারি স্কুলে হামলা চালিয়ে তিন শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করে সন্ত্রাসীরা। এ নিয়ে প্রায় সপ্তাহখানেক তোলপাড় ছিল গোটা দেশে। পরে অবশ্য অপহৃত শিক্ষার্থীদের মুক্তি দেওয়া হয়েছে।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

নাইজেরিয়ায় স্কুল থেকে শতাধিক শিক্ষার্থী অপহরণ

আপডেট সময় ০৭:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১