ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

মহাদেবপুর, নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় পলাশ হোসেন (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলা নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক সড়কের তেরমাইল শ্যামপুর বাজারে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত পলাশ হোসেন নওগাঁ সদর উপজেলার চকএনায়েত মহল্লার আইয়ুব হোসেনের ছেলে। তিনি নওগাঁর নাট্য আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। সড়ক দূর্ঘটনায় নিহতের প্রতি সংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্বরা শোক প্রকাশ করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পলাশ হোসেন জেলার পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষে পড়াশুনা করতো। বুধবার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কলেজে ইনকোর্স পরীক্ষা দিতে যায়।

পরীক্ষা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে তেরমাইল শ্যামপুর বাজারে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পলাশ মারা যায়।

পরে স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশে সংবাদ দেয়। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানা নেয়া হয়েছে। তবে অজ্ঞাত ট্রাকটি সনাক্ত করা সম্ভব হয়নি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

আপডেট সময় ০৪:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১