ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

পাবনায় বন্ধুর হাতে প্রান গেল যুবকের

পাবনা প্রতিনিধি: রাতে বন্ধুর ফোন পেয়ে ২৮ হাজার টাকা নিয়ে বের হন নাজমুল হোসেন (২৮)। পরে বন্ধুর হাতেই খুন হন তিনি। ওই বন্ধুকে আটকের পর তার দেয়া তথ্যমতে পুলিশ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাবনা জেলার সাঁথিয়া পৌরসভার কাটিয়াদহ বিল পাড় থেকে নাজমুলের লাশ উদ্ধার করেছে।

নিহত নাজমুল সাঁথিয়া পৌরসভার শশদিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে ও আওয়ামী লীগের শশদিয়া গ্রাম কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আর ঘাতক বন্ধু শাকিল শশদিয়া গ্রামের আব্বাস মোল্লার ছেলে। তারা দুজনই জুয়ায় আসক্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ নিহতের পরিবারের বরাত দিয়ে জানায়, শাকিল ও নাজমুলের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মোবাইল ফোনে নাজমুলকে তার বন্ধু শাকিল ডেকে নিয়ে যান।

এর ঘণ্টা তিনেক পর নাজমুল রাত ১১টায় বাড়ি আসেন। বাড়ি থেকে ২৮ হাজার টাকা নিয়ে আবার বের হন। সারারাত ও মঙ্গলবার দুপুর পর্যন্ত নাজমুল বাড়ি না ফেরায় তা বাড়ির লোকজন মঙ্গলবার দুপুরে সাঁথিয়া থানা পুলিশকে জানান।

পুলিশ জানায়, এ ব্যাপারে তারা তাৎক্ষণিক কাজ শুরু করে। এরপর শাকিলের অবস্থান শনাক্ত করে তাকে মঙ্গলবার সন্ধ্যায় আটক করা হয়। তিনি পুলিশের কাছে বন্ধুকে হত্যার দায় স্বীকার করেন। তার দেয়া বর্ণনা মোতাবেক সাঁথিয়া পৌরসভার শশদিয়া গ্রামের পাশে কাটিয়াদহ বিল পাড়ের একটি জমি থেকে নাজমুলের মৃতদেহ উদ্ধার করা হয়।

সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার মঙ্গলবার রাতে জানান, নিহত নাজমুল আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তবে এ হত্যাকাণ্ড কেন ঘটেছে তা তিনি জানেন না।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, নিহত নাজমুলের মাথায় গভীর ক্ষত হয়ে মগজ বেরিয়ে গেছে। এছাড়াও তার অণ্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে। গ্রেফতার শাকিল জানিয়েছে টাকা চেয়ে না পাওয়ায় নাজমুলকে সে খুন করে। এ হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

পাবনায় বন্ধুর হাতে প্রান গেল যুবকের

আপডেট সময় ১১:৩০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১