ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়ায় মরুভূমিতে পথ হারিয়ে মারা গেলো একই পরিবারের ৮ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক: উদ্ধারকৃত মরদেহগুলোর ভেতর থেকে কোনো একজনের হাতে থাকা চিরকুটে লেখা ছিল, সুদানের এল ফাশার থেকে একটি টয়োটা গাড়িতে করে একটি পরিবারের তিনজন নারী ও পাঁচজন পুরুষ সদস্য লিবিয়ার কুফরা শহরের উদ্দেশ্যে ২০২০ সালের আগস্টে রওনা করেন। খবর আরব নিউজের।

পরবর্তীকালে লিবিয়ার এক মরুভূমিতে পথ হারিয়ে ক্ষুধা আর তৃষ্ণায় তাদের মৃত্যু হয়। মৃত একজনের হাতে থাকা চিরকুটে লেখা ছিল– যিনিই আমার এ চিঠিটি পাবেন, তাকে জানাচ্ছি– এটি আমার ভাইয়ের টেলিফোন নাম্বার।

তাকে বলবেন, ঈশ্বরের ওপর আস্থা রেখে বলছি– আমি চেষ্টা করেছিলাম মাকে নিয়ে তার কাছে যেতে। আমাকে ক্ষমা করো, আমি পৌঁছাতে পারলাম না।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় মিডিয়ার দাবি– সুদান থেকে ওই পরিবারটির আট সদস্যসহ মোট ২১ জন লিবিয়া আসছিল। তাদের সঙ্গে তিন শিশুও ছিল। যদিও বাকি ১৩ জনের ভাগ্যে ঠিক কী ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, মরুভূমিতে একটি টয়োটা গাড়ির চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে কয়েকটি মরদেহ।

এগুলোর মধ্যে কয়েকটির কিছু অংশ আবার বালুর নিচে চাপা দেওয়া। লিবিয়ার সরকার এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

লিবিয়ায় মরুভূমিতে পথ হারিয়ে মারা গেলো একই পরিবারের ৮ সদস্য

আপডেট সময় ০৬:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১