ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

পটুয়াখালীতে নিখোঁজের ১ দিন পর বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে নিখোঁজের একদিন পর নুরু প্যাদা (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গঙ্গামতি এলাকার নিজ বাড়ির উত্তর পাশ থেকে আম গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নুরু প্যাদা ধুলাস্বার ইউনিয়নের মৃত হরমুজ প্যাদার ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশী কাদের গংদের সঙ্গে নুরু প্যাদার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল এবং তাদের মধ্যে বেশ কয়েকটি মামলাও চলমান রয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে নুরু প্যাদা বাড়ির দলিলপত্র নিয়ে মহিপুরের উদ্দেশ্যে রওনা দেন।

পরবর্তিতে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সোমবার সন্ধ্যায় আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তবে এটা হত্যা না আত্মহত্যা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

পটুয়াখালীতে নিখোঁজের ১ দিন পর বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৪৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১