ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সড়কের পাশ থেকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুর এলাকা থেকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ওই ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে টহল পুলিশ।

পরে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর। নিহতের পরনে ছাই রঙের শার্ট ও প্যান্ট রয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

গাজীপুরে সড়কের পাশ থেকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১