ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঘাতকট্রাক কেড়ে নিলো কিশোরীর প্রাণ

লালমনিরহাট প্রতিনিধি: ডাক্তার দেখিয়ে নানার সঙ্গে বাড়ি ফিরছিল নুরি আক্তার (১৩)। এ সময় একটি ট্রাক তাদের রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় তার নানা আব্দুর রশিদ (৫০) ও রিকশাচালক হাবিবুর রহমান (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলার দুরাকুটি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বুলবুল আহমেদ।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ডাক্তার দেখাতে সকালে নানার সঙ্গে উপজেলার মোগলহাট গিয়েছিল নুরি।

রিকশায় করে বাড়ি ফেরার পথে বালুভর্তি একটি ট্রাক তাদের রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে উপজেলার দুর্গাপুরের দক্ষিণ গোবধার ভিতরকুটি এলাকার নজির হোসেনের মেয়ে।

এদিকে, এ ঘটনায় ওই ট্রাকটির চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তবে স্থানীয়রা ট্রাকটিকে আটক করেছে বলে জানিয়েছেন স্থানীয় দুরাকুটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালেকুজ্জামান সালেক।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঘাতকট্রাক কেড়ে নিলো কিশোরীর প্রাণ

আপডেট সময় ০৫:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১