ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গাইবান্ধায় ভুল চিকিৎসায় প্রাণ গেল স্কুলছাত্রের

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভুল চিকিৎসায় ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় ওই ছাত্রের স্বজনদের মারধর করার ঘটনা ঘটে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে গাইবান্ধা জেলা হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত হাসিবুর গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী গ্রামের ব্যাপারি পাড়ার বকুল মিয়ার ছেলে ও স্থানীয় আমানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তবে ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হারুন অর রশিদ ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগসহ এর জেরে মারধরের বিষয়টি অস্বীকার করেন।

নিহত স্কুলছাত্রের পরিবারের অভিযোগ, মঙ্গলবার বিকেলে খেলাধুলা শেষে হাসিবুর শারীরিক অসুস্থতাবোধ করলে তাকে চিকিৎসার জন্য সন্ধ্যায় জেলা হাসপাতালে নিয়ে আসে তার পরিবার।

এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজন পাল প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসিবুরকে সাধারণ বেডে ভর্তি করান। এরপর হাসিবুরের অবস্থার উন্নতি না হলে মঙ্গলবার রাত আটটার দিকে হাসিবুরের শরীরে একটি ইনজেকশন পুশ করা হয়। আর এই ইনজেকশন দেয়ার পরপরই হাসিবের নাক-মুখ দিয়ে ফেনা ও রক্ত বের হয়ে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।

হাসিবুরের বাবা বকুল মিয়া অভিযোগ করে বলেন, ‘ইনজেকশন পুশ করার প্রতিবাদ জানালে আমাদের ওপর চড়াও হয় দায়িত্বরত চিকিৎসক-নার্স। পরে বাহির থেকে ফোন করে আনা কিছু ভারাটিয়া সন্ত্রাসীদের মাধ্যমে আমাদের মারধর করতে করতে হাসপাতাল থেকে বের করে দেয়া হয়।

তবে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ অস্বীকার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. হারুন অর রশিদ বলেন, ‘সাসপেক্টেট পয়জনিং হিসেবে চিকিৎসা দেয়া হয়।

এর দুই ঘণ্টা পরে রোগীটি মারা যায়। এর পরিপেক্ষিতে যারা রোগীর লোকজন ছিল আমাদের নার্সদের ওপর চড়াও হয়। ইনজেকশন দিয়ে তাকে মারা হয়েছে এমন অভিযোগ করে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গাইবান্ধায় ভুল চিকিৎসায় প্রাণ গেল স্কুলছাত্রের

আপডেট সময় ০১:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১