ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

মুন্সিগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের সদর উপজেলায় পারুল বেগম (৪২) নামের এক গৃহবধূকে গলাচেপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী আলমগীর খান (৪৮) কে আটক করেছে পুলিশ।

রোববার (৭ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাশিপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় সোমবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৩টায় স্বামী আলমগীরকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

আটক আলমগীর ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকার মোসলেম ব্যাপারির ছেলে। তারা কাশিপুর এলাকায় মালেক ব্যাপারির জায়গা ভাড়া নিয়ে বাড়ি তৈরি করে বসবাস করছিল।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, নিহত গৃহবধূ পারুলের সঙ্গে স্বামী আলমগীরের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল।

রোববার রাতে কথা-কাটাকাটি একপর্যায় আলমগীর গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে পারুলকে।

এঘটনায় স্থানীদের মাধ্যমে ৯৯৯- এ কল পেয়ে ভোর ৩টার দিকে অভিযুক্ত স্বামীকে আটক ও নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

মুন্সিগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী আটক

আপডেট সময় ১২:৪২:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১