ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ময়মনসিংহে ট্রাক চাপায় শিক্ষক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় বেপরোয়া ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ওসমান গণি (৪৫) নামে একজন শিক্ষক নিহত হয়েছেন। রোববার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মধুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান গণি ধোবাউড়া উপজেলার সাধুয়ারকান্দা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ওসমান গণি ময়মনসিংহ থেকে কাজ শেষে রাতে ধোবাউড়া ফিরছিলেন।

পথে তারাকান্দা-ফুলপুর সড়কের মধুপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ এখনও থানাতেই আছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ময়মনসিংহে ট্রাক চাপায় শিক্ষক নিহত

আপডেট সময় ১০:৩০:২২ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১