ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

মহাদেবপুরে সন্ত্রাসীরা রাতের আধারে রোপন করা সাত বিঘা জমির ধান নষ্ট করলো

স্টাফ রিপোর্টার নওগাঁ: শুক্রবার ভোরে নওগাঁর মহাদেবপুরে আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে প্রতিপক্ষরা সাত বিঘা জমির লাগানো বোরো ধানগাছ বিনষ্ট করেছে।

উপজেলা সদরের হাজী মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন যে, তিন বছর আগে তিনি উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সুজাইল মৌজায় সাত বিঘা জমি কিনে সেখানে ৭০টি আমগাছ লাগান।

সে জমি ব্যাংকে বন্ধক রেখে ঋণ নিয়ে প্রতিবছর ফসল উৎপাদন করে আসছেন। সম্প্রতি স্থানীয় কয়েকজন সন্ত্রাসী সে জমির ধান কেটে নিয়ে গেলে হাজী মোয়াজ্জেমের পক্ষে নওগাঁর মহাদেবপুর সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন।

মামলায় বিজ্ঞ আদালত প্রতিপক্ষদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। তিনি এবার ওই জমিতে বোরো ধান রোপন করেন।

কিন্তু প্রতিপক্ষ হোসেন আলী খোকা, মান্নান, জিয়াউল, মনির প্রমুখ আদালতের ওই আদেশ অমান্য করে হাল বওয়া ট্রাক্টর দিয়ে সে ধানগাছগুলো সম্পূর্ণ বিনষ্ট করে। এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

মহাদেবপুরে সন্ত্রাসীরা রাতের আধারে রোপন করা সাত বিঘা জমির ধান নষ্ট করলো

আপডেট সময় ০৮:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১