ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

মোবাইল ফোন বিক্রির টাকা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে ১ জনের মৃত্যু

সিলেটে প্রতিনিধি: সিলেটে মোবাইল ফোন বিক্রির টাকা নিয়ে বিরোধে রাজু দাস (২০) নামের এক তরুণ খুন হয়েছেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর আখালিয়া হাওলাদার পাড়ায় বিষ্ণু ডিপার্টমেন্টাল স্টোরের সামনে দুই বন্ধুর উপর্যপুরি ছুরিকাঘাতে মারা যান রাজু।

নিহত রাজু দাস হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চৌকা গ্রামের দুলাল দাসের ছেলে। তিনি বর্তমানে নগরের আখালিয়া হাওলাদার পাড়ার গণেষ বাবুর বাসায় ভাড়া থাকতেন।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর আখালিয়া হাওলাদার পাড়ায় বিষ্ণু ডিপার্টমেন্টাল স্টোরের সামনের রাস্তায় রাজু দাসের সঙ্গে মোবাইল ফোন বিক্রির টাকা নিয়ে বিরোধের জের ধরে তার বন্ধু দুস্কি এলাকার সজিব দাস (১৭), তার মামা রুবেল দাসের (২৫) কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে সজিব ও রুবেল ধারালো ছুরি দিয়ে রাজুকে এলোপাতাড়ি বুকের ডান পাশে, কোমরে, ডান হাতের কুনতে, উরু এবং পিঠে আঘাত করে পালিয়ে যায়।

পরে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

মোবাইল ফোন বিক্রির টাকা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে ১ জনের মৃত্যু

আপডেট সময় ১২:৫৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১