ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দিনাজপুর সড়কে এক সাথে নিভে গেল মা-মেয়ের প্রাণ

প্রতিনিধি দিনাজপুর: দিনাজপুরে যাত্রীবাহী অটোরিকশা ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশা যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুর দশমাইল মহাসড়কের আনসার বিডিপি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিল্পী আক্তার (৩২) ও তার একমাত্র মেয়ে তাজনিয়া (৩)।

নিহত শিল্পী আক্তার দিনাজপুর সদরের চাঁদগঞ্জ গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। আহত অটোচালকের নাম তরিকুল ইসলাম (৪৫)। তার বাড়ি দিনাজপুর রাজবাড়ী সবজি বাগান এলাকায়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসাদুজ্জামান জানান, দিনাজপুর সুইহারী থেকে অটোরিকশাযোগে স্বামীর বাড়ি চাঁদগঞ্জে যাচ্ছিলেন শিল্পী আক্তার।

পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুকন্যা তাজনিয়া নিহত হয়। গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মা শিল্পী আক্তার মারা যান।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দিয়েই পালিয়ে যায়। দুর্ঘটনায় সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানচলা স্বাভাবিক করে দেয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দিনাজপুর সড়কে এক সাথে নিভে গেল মা-মেয়ের প্রাণ

আপডেট সময় ০৯:২১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১