ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

সাভারে ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাবা

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষে মারধরে বিশ্বজিৎ (৪৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (০১ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে, বিকেলে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার রিপনের চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে। নিহত বিশ্বজিৎ ঝালকাঠি জেলার বাসিন্দা প্রসেনজিৎ এর ছেলে। সে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় পরিবার নিয়ে এক ভাড়া বাড়িতে থাকতো।

নিহত বিশ্বজিৎ এর মেয়ে দিপা  বলেন, আমার বাবা করোনায় কোনো কাজ না থাকায় রিপনের দেকানে চা তৈরি করেছে কয়েক মাস। কিন্তু গত দুই মাস আগে সে সেখান থেকে কাজ ছেড়ে দেয়।

তবে রিপনের কাছে যে কাজের টাকা পায় সেটা তাকে দেওয়া হয় নাই। তাই বিভিন্ন সময় তার কাছে বাবা টাকা চাইতে গিয়েও সে টাকা পায়নি। সোমবার টাকা চাইতে গেলে রিপন বাবাকে মেরেই ফেলে। আমি বাবাকে মেরে ফেলার বিচার চাই।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. জিয়াউল ইসলাম  বলেন, তারা মারামারি করেছে, হাতাহাতিও করেছে। পরে বিশ্বজিৎকে হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। বুকে অনবরত কিল-ঘুষি দেওয়াতে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলেছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

সাভারে ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাবা

আপডেট সময় ১০:৫৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১