ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ট্রাক্টরের নিচে চাপা পড়ে নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ট্রাক্টর উল্টে সালমান (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ চরপুমদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সালমান ওই এলাকার হাবিবুর রহমান হবির ছেলে। তিনি স্থানীয় ইটখলার ট্রাক্টরচালক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের দক্ষিণ চরপুমদী এলাকায় বায়জিদ ব্রিকস নামে একটি ইটখলায় ট্রাক্টরে মাটি নেওয়ার কাজে নিয়োজিত ছিলেন সালমান।
সোমবার বিকেলে ইটখলায় ট্রাক্টর থেকে মাটি নামানোর কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন সালমান।
তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ৬ নম্বর পুমদী ইউনিয়ন পরিষদের (ইউপি) দায়িত্বরত গ্রাম পুলিশ মো. আনিছ বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্যাগস

কিশোরগঞ্জে ট্রাক্টরের নিচে চাপা পড়ে নিহত ১

আপডেট সময় ০৮:০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১