ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিলেটে হোটেল থেকে পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি: সিলেট নগরের লালাবাজারস্থ হোটেল মোহাম্মদীয়া আবাসিকের পেছন থেকে রেজাউল করিম হায়াত (৫০) নামের এক পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই হোটেলের ব্যবস্থাপকসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা নগরের লালাবাজারস্থ হোটেল মোহাম্মদীয়া আবাসিকের পেছনে রেজাউল করিম হায়াত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রেজাউল করিম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাছাদক এলাকার উত্তর রাজনগর গ্রামের চেরাগ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা নগরের লালাবাজারস্থ হোটেল মোহাম্মদীয়া আবাসিকের পেছনে রেজাউল করিম হায়াতের লাশ দেখতে পেয়ে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়না তদন্তের জন্য লাশটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এ ঘটনায় হোটেল মোহাম্মদীয়ার ব্যবস্থাপক আব্দুর রউফ চৌধুরী (৪৪), সহকারী ব্যবস্থাপক শামীম (২১), হোটেল কর্মচারী দেলোয়ার (২১) ও ফরিদ (২৪)-কে কোতোয়ালি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।এ নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের বলেন, এ চারজনকে আটক নয়- থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক বা ছেড়ে দেয়ার বিষয়টি পরে জানানো হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিলেটে হোটেল থেকে পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:৩৬:০২ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১