ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নওগাঁর মান্দায় ভোগদখলীয় সম্পত্তি জবরদখল করে বোরো ধান রোপণ করার অভিযোগ

স্টাফ রিপোর্টার নওগাঁ:  নওগাঁর মান্দায় ব্যক্তি মালিকানার ভোগদখলীয় সম্পত্তি জবরদখল করে বোরো ধান রোপণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার মান্দা ইউনিয়নের ঘাটকৈর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনায় মান্দা থানায় ৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী বরুণ মজুমদার জানান, ঘাটকৈর মৌজায় পৈত্রিক সূত্রে পাওয়া ১ দশমিক ৭৯ শতক জমি বাবা সত্যেন্দ্রনাথ মজুমদারের জীবদ্দশা থেকে তারা দুই ভাই ভোগদখল করে আসছেন।

সম্প্রতি ওই সম্পত্তি বর্গাচাষি পরিবর্তন করে একই এলাকার মনসুর রহমান নামে আরেক ব্যক্তিকে চাষের জন্য দেওয়া হয়। নতুন বর্গাচাষি ওই সম্পত্তিতে বোরো ধানের চারা রোপণের প্রস্তুতিও নেন।

তিনি অভিযোগ করে বলেন, এ অবস্থায় হঠাৎ করেই রোববার সকালে কালিকাপুর গ্রামের মহাদেব কুন্ডু ও মলয় কুন্ডু এবং ঘাটকৈর গ্রামের মোস্তাফিজুর রহমান, সোহেল রানা ও সবুজের নেতৃত্বে ২৫-৩০ জন ভাড়াটিয়া লোক ওই জমি জবরদখল করে বোরো ধানের চারা রোপণ করেন।

জমির বর্গাচাষি মনসুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধান রোপণ কাজে বাধা প্রদান করলে তাকে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে তিনি মুঠোফোনে জমির মালিক বরুণ মজুমদারকে বিষয়টি অবহিত করেন।

ঘটনায় বরুণ মজুমদার মহাদেব কুন্ডু, মলয় কুন্ডুসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মান্দা থানা ওসি শাহিনুর রহমান জানান, এ-সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নওগাঁর মান্দায় ভোগদখলীয় সম্পত্তি জবরদখল করে বোরো ধান রোপণ করার অভিযোগ

আপডেট সময় ০৫:৫১:২২ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১