ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ঝালকাঠিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ নিয়ে বিপাকে পড়েছেন গ্রামবাসীরা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সুগন্ধার চরে ভেসে ওঠা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জরুরি সেবা ৯৯৯-এ কল দিলেও সাড়ে ছয় ঘণ্টায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি পুলিশ।

রোববার (৩১ জানুয়ারি) দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নলছিটি উপজেলার বারিইকরণ নামক স্থানেই পড়েছিল মরদেহটি। অজ্ঞাত মরদেহ নিয়ে এলাকার মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সকালে নলছিটি উপজেলার সুগন্ধা নদীর চরের বারইকরণ এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভেসে ওঠে। দুপুরে স্থানীয়রা ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে অবগত করেন। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত সেখানে পুলিশ পৌঁছাতে পারেনি। সন্ধ্যার পরেও লাশ উদ্ধারে পুলিশ না আসায় নদী তীরবর্তী মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে।

এলাকার কৃষক জামাল হোসেন বলেন, ‘দুপুরে আমরা ৯৯৯ নম্বরে কল দিয়েছি। তারা আমাদেরকে পরে জানিয়েছে, বিষয়টি নলছিটি থানাকে অবগত করা হয়েছে। দ্রুত পুলিশ যাবে। কিন্তু রাত সাড়ে ৮টা পর্যন্ত পুলিশ আসেনি।’

চা দোকানি হালিম হাওলাদার বলেন, ‘আমার ১০ বছরের ছেলে বিকেল থেকে ভয়ে কাতর। সন্ধ্যার পর বাচ্চাদের মধ্যে আরও ভীতি ছড়িয়ে পড়ছে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে না নিয়ে গেলে বাচ্চারা রাতে ঘুমাতে পারবে না।’

জানতে চাইলে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বিষয়টি সম্পর্কে অবগত জানিয়ে মুঠোফোনের লাইন কেটে দেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ঝালকাঠিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ নিয়ে বিপাকে পড়েছেন গ্রামবাসীরা

আপডেট সময় ০১:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১