ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

 রাজধানীতে বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ   রাজধানীর মোহাম্মদপুরে তাজমহল রোডের একটি বাসা থেকে সুলতানা আফরিন (৩৭) নামে এক কর্মজীবী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, খবর পেয়ে সন্ধ্যায় তাজমহল রোডের একটি বাড়ির ৭ম তলার বাসার দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি জানান, সুলতানা একটি এনজিওতে চাকরি করতেন। আজ তাকে অফিস থেকে ফোনে না পেয়ে তার বোনকে ফোন দেয়।

এরপর তার বোন সুলতানার বাসায় গিয়ে দেখেন তার রুমের দরজা বন্ধ। এরপর তিনি ৯৯৯-এ কল দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। কী কারণে তার মৃত্যু হয়েছে ময়না তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

 রাজধানীতে বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১