ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

বাসা থেকে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর আদাবরের একটি বাসা থেকে বন্দনা রানী (২৪) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে আদাবর রিংরোড জাহাজ বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর বালা বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করি।

এসআই জানান, শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কর্মরত ছিলেন বন্দনা। আদাবর রিংরোডের বাসায় থাকতেন তিনি। কয়েকজন সহকর্মীর কাছ থেকে জানা গেছে, মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। এ কারণেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন।

বন্দনার গ্রামের বাড়ি যশোরের বাগাড়পাড়া উপজেলায়। তার বাবার নাম আনন্দ পাল। তাদের খবর দেওয়া হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে আছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

বাসা থেকে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৩৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১