ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে ট্রাকচাপায় নিহত ১

বান্দরবান প্রতিনিধি:  বান্দরবানের রোয়াংছড়িতে ট্রাকচাপায় উসাং মারমা নামে এক কারবারি (গ্রামপ্রধান) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ শাহাজাহান নামের এক চালককে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার তারাছা ইউনিয়নের হেমাগ্রী পাড়ায় এ ঘটনা ঘটে ।

উসাং হেমাগ্রী পাড়ার স্থানীয় বাসিন্দা । পুলিশ ও স্থানীয়রা জানান, তীব্র শীতে সকালে উসাং মারমা কয়েকজনকে নিয়ে আগুন পোহাচ্ছিলেন । এ সময় পেছন থেকে এসে একটি ট্রাক তাকে চাপা দেয় ।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, দুর্ঘটনার ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছি।

ট্যাগস

বান্দরবানে ট্রাকচাপায় নিহত ১

আপডেট সময় ০৩:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১