ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শরীয়তপুর সড়কে ঝরে গেল ১ জনের প্রাণ

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে ঘাতক পিকআপ কেড়ে নিল নিহাল ছৈয়াল (১৭) নামে এক কলেজছাত্রের প্রাণ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ ডামুড্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিহাল ছৈয়াল ওই গ্রামের শিশু ছৈয়ালের ছেলে। তিনি পূর্ব মাদারীপুর বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

ডামুড্যা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমারত হোসেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহাল মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে ডামুড্যা বাজারের দিকে যাচ্ছিলেন।

তিনি ওই এলাকার বিসমিল্লাহ রাইস মিলের সামনের সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই পিকআপের সাথে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলটি পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। সেখানে নিহালের মৃত্যু হয়।

ট্যাগস

শরীয়তপুর সড়কে ঝরে গেল ১ জনের প্রাণ

আপডেট সময় ০৭:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে ঘাতক পিকআপ কেড়ে নিল নিহাল ছৈয়াল (১৭) নামে এক কলেজছাত্রের প্রাণ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ ডামুড্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিহাল ছৈয়াল ওই গ্রামের শিশু ছৈয়ালের ছেলে। তিনি পূর্ব মাদারীপুর বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

ডামুড্যা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমারত হোসেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহাল মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে ডামুড্যা বাজারের দিকে যাচ্ছিলেন।

তিনি ওই এলাকার বিসমিল্লাহ রাইস মিলের সামনের সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই পিকআপের সাথে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলটি পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। সেখানে নিহালের মৃত্যু হয়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481