ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

হবিগঞ্জে দেয়াল ধসে দুই শ্রমিক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে চা বাগানের একটি কারখানার ভবনের দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে চুনারুঘাট উপজেলার দেউন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন- ওই বাগানের দিনেশ মোন্ডার ছেলে অজিত বাপ্পি ও একই বাগানের আমিন মালের ছেলে স্বপন মাল।

চা শ্রমিক অনিল মোড়া জানান, বাগানে একটি পুরোনো কারখানা ভবনের সংস্কারকাজ করতে দেয়ালের উপর ওঠেন অজিত বাপ্পি ও স্বপন মালা।

এ সময় দেয়াল ভেঙে পড়লে তারা নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হন ওই দুই শ্রমিক। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ডা. বিনতী শর্মা মৃত ঘোষণা করেন।

হাসপাতালে কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নেসার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

হবিগঞ্জে দেয়াল ধসে দুই শ্রমিক নিহত

আপডেট সময় ০৬:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১