ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সড়কে ঝরে গেল ব্যবসায়ীর প্রাণ

গোপালগঞ্জ প্রতিনিদধি: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শুকদেব সরকার (৪০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন এক ভ্যানচালক।তার নাম জানা যায়নি।  

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সাতপাড় এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকদেব গোপালগঞ্জ সদর উপজেলার টুঠামান্দ্রা গ্রামের সুনীল সরকারের ছেলে।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালাউদ্দিন এএইচএম সালাউদ্দিন জানান, সাতপাড় বাজারের সবজি ব্যবসায়ী শুকদেব ইঞ্জিন চালিত ভ্যানে করে সবজি কিনতে টেকেরহাট যাচ্ছিলেন।

এসময় যাত্রীবাহী একটি লোকাল বাস ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে ওই ব্যবসায়ী ও ভ্যানচালক গুরুতর আহত হন।

খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক শুকদেবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ভ্যানচালক গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ট্যাগস

গোপালগঞ্জে সড়কে ঝরে গেল ব্যবসায়ীর প্রাণ

আপডেট সময় ০৬:০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১