ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হবিগঞ্জে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অপহরণ করে ৮০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে না পেয়ে তানভীর নামের এক স্কুলছাত্রকে হত্যা করেছে তিন যুবক। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর ১টায় পুকুর থেকে অপহৃত তানভীরের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৪ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার নুরপুর ইউনিয়নের পশ্চিম নছরতপুর গ্রামের ফারুখ মিয়ার ছেলে আফরাজ আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তানভীর আহমেদকে (১৬) অপহরণ করেন একই গ্রামের জলিল মিয়ার ছেলে জাহেদ মিয়া (২৪), সৈয়দ আলীর ছেলে উজ্জ্বল মিয়া (২২) ও মলাই মিয়ার ছেলে শান্ত মিয়া (১৮)।

অপহরণ করে তানভীরের বাবা ফারুক মিয়ার কাছে ফোনে মুক্তিপণ বাবদ ৮০ লাখ টাকা দাবি করেন ওই তিন যুবক। অপহরণকারীদের ফোন পেয়ে ঘটনাটি সঙ্গে সঙ্গে শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে জানায় তার পরিবার।

পুলিশ অপহরণের সাথে জড়িত সন্দেহে রোববার রাতেই জাহেদ ও শান্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, অপহরণের মাস্টার মাইন্ড উজ্জ্বলকে মঙ্গলবার সকালে আটক করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটকদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার দুপুর ১টায় হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবসহ একদল পুলিশ অপহরণকারী উজ্জ্বলের পুকুর থেকে অপহৃত তানভীরের লাশ উদ্ধার করা হয়। তানভীরকে গলায় ফাঁস ও বুকে ছুরি মেরে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছেন ওই তিন যুবক।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা ওই ছেলেটিকে হত্যা করে লাশ গুম করার জন্য পুকুরে ফেলে দেয়। আসামিদের আটক করে জিজ্ঞাসাবাদ করায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হবিগঞ্জে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট সময় ০৪:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১