ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর মান্দায় অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,নওগাঁ: নওগাঁর মান্দায় আতফাব হোসেন সুমন নামে এক বখাটেকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা।

সোমবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চকেরহাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। বখাটে সুমন উপজেলার বিলবয়রা গ্রামের মাহাতাব হোসেন শাহের ছেলে।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মোশারফ হোসেন, প্রকৌশলী জাকারিয়া সাজু, আশরাফুল ইসলাম, কামরুজ্জামান বল্টু, তারিফ হোসেন, বাবুল হোসেন, রাকিব হোসেন, আবদুস সালাম, জামাল হোসেন মাষ্টার, কলিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে চকেরহাটের আনন্দ কুমারের চায়ের ষ্টলে মোহাইমেনুল ইসলাম মিশুর (২৫) ওপর অতর্র্কিত হামলা করেন সুমন।

এ সময় সন্ত্রাসী কায়দায় একটি হাতুড়ি দিয়ে মিশুকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

এ ঘটনায় মান্দা থানায় একটি এজাহার দায়ের করেছে ভূক্তভোগী পরিবার। কিন্তু এখন পর্যন্ত বখাটে সুমনকে গ্রেফতার করেনি পুলিশ।

বক্তারা দাবি করেন, বখাটে সুমন সবসময় হাতুড়ি, চাকু, চেইনসহ বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে চলাফেরা করে। এর আগে তার হাতে এলাকার আবদুস সামাদ, আবু বকর সিদ্দিক, দলিল শাহসহ আরও কয়েকব্যক্তি নির্যাতনের শিকার হয়েছেন।

গত রোববার নির্যাতনের শিকার হন বিলবয়রা গ্রামের আশরাফুল ইসলাম শাহের ছেলে মিশু। প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে বখাটে সুমনকে গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।

মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, মিশু নামে এক যুবককে মারপিটের ঘটনায় একটি এজাহার পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর মান্দায় অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৭:০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১