ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রংপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি : রংপুর নগরীর লালবাগ কেডিসি রোডের একটি ছাত্রীনিবাস থেকে সোনালী রানী নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে ওই এলাকার মিতা কুঞ্জ ছাত্রীনিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সোনালী জয়পুরহাটের কালাই থানাধীন বলিঘাম মাত্রাই গ্রামের সুভাস চন্দ্রের মেয়ে এবং কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এবার ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছিলেন তিনি।

সোনালীর বাবা সুভাষ চন্দ্র মুঠোফোনে জানান, তার তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট সোনালী। অনার্স ফাইনাল পরীক্ষা চলাকালীন সে পরীক্ষা নিয়ে ভীষণ চিন্তিত ছিল। রোববার তিনি মেসে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করে অনেক বুঝিয়েছেন এবং পরীক্ষা নিয়ে টেনশন না করার জন্য বলেছেন।

সোমবার মেস কর্তৃপক্ষের মাধ্যমে মেয়ের মৃত্যুর বিষয়টি তিনি জানতে পারেন। পরীক্ষা ভালো না হওয়ায় হতাশা থেকে সোনালী আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, রাতে মেয়েটি তার রুমে একা ছিল।

সোমবার সকালে ভাত দেয়ার জন্য মেসের বুয়া ডাকাডাকি করে সাড়া না পেয়ে অন্যদের জানান।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় রশি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রংপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৫৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১