ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর রাণীনগরে জমি নিয়ে বিরোধে মারপিটে ৮ জন আহত

স্টাফ রিপোর্টার,নওগাঁ: নওগাঁর রাণীনগরে জমির মালিকানা নিয়ে বিরোধে মারপিটে উভয় পক্ষের নারী-পুরুষসহ ৮ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার ভাটকৈ গ্রামে।

জানা গেছে, ভাটকৈ গ্রামের সখিম উদ্দীন সরদারের সাথে প্রতিবেশি জিল্লুর রহমানের জমির মালিকানা নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে রবিবার দুপুরে উভয় পক্ষের মহিলাদের মধ্যে কথা কাটা-কাটি হয়।

এসময় উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে। এতে সখিম উদ্দীন (৬০),তার স্ত্রী মনোয়ারা (৫০),ছেলে ময়নুল হক মিঠু (৩২) ও প্রতিবেশি রকিম উদ্দীনের স্ত্রী দেলোয়ারা বিবি (৪৮) আহত হয়।

এছাড়া অপর পক্ষের মৃত কফির উদ্দীনের ছেলে জিল্লুর রহমান (৪৪) ও রহমত সরদার (৪০),জিল্লুর রহমানের স্ত্রী পারভিন আক্তার (৩৫) ও কন্যা জাকিয়া আক্তার (২২) আহত হয়। আহতদের রাণীনগর ও নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে ময়নুল হক মিঠুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে নওগাঁ থেকে রাজশাহী স্থানান্তর করা হয়েছে। সখিম উদ্দীনের জামায় জহুরুল ইসলাম জানান,জমি জমা নিয়ে দুপুরে কথা কাটা কাটির এক পর্যায়ে জিল্লুর রহমান মিঠুর হাত থেকে মোবাইল ফোন ও স্বর্ণের আংটি কেরে নেয়। এসময় চাইতে গেলে তারা হামলা চালায়।

তবে মোবাইল ফোন ও আংটি কেরে নেয়ার বিষয়টি অস্বীকার করে জিল্লুর রহমান বলেন, জমির মালিকানা বিরোধ নিরশনের জন্য গত ২০ জানুয়ারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

এই ঘটনার জের ধরে তারাই আমাদের উপর হামলা করে আহত করেছে। রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন, মারপিটের খবর পেয়েছি। হাসপাতালে খোঁজ খবর নেয়ার জন্য অফিসার পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর রাণীনগরে জমি নিয়ে বিরোধে মারপিটে ৮ জন আহত

আপডেট সময় ০৭:৩২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১