ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

সাভারে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

সাভার প্রতিনিধি: পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে সাভারে পারভেজ (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, শনিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে সাভারের কামালরোড এলাকার ড্রেন মার্কেটের সামনে এলোপাতাড়ি কোপানো হয় পারভেজকে।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। নিহত পারভেজ ঢাকা জেলার ধামরাই থানার বালিয়া গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। তিনি সাভারের একটি থাই গ্লাস কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, গত তিন মাস আগে পারভেজ বিয়ে করেন। পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে শনিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে সাভারের কামালরোড এলাকার ড্রেন মার্কেটের সামনে এলোপাতাড়ি কোপানো হয় পারভেজকে।

পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সুপার হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইমলাম বলেন, নিহতের মরদেহ এখনো এনাম মেডিক্যালে রয়েছে। চিকিৎসার ২ লাখ টাকা বাকির জন্য মরদেহ এখনো সেখানে রয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

সাভারে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৪:১৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১