ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দুইটার দিকে মহাসড়কের গজরিয়া ভবেরচর কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকার হাজারীবাগ এলাকার নাহিদ উল্লাহ (২৬) ও পলাশ (২৭)। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানের চালক আল আমিনসহ কাভার্ডভ্যানটি আটক করেছে গজারিয়া হাইওয়ে পুলিশ।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহউদ্দিন জানান, শনিবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা থেকে রাঙ্গামাটিগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

ঘাতক কাভার্ডভ্যানটির চালক আল-আমিনকে আটক করা হয়েছে, তবে চালকের সহকারী পালিয়ে গেছে। লাশ এবং কাভার্ডভ্যান বর্তমানে তাদের হেফাজতে রয়েছে।

নিহত নাহিদ উল্লাহর বড় ভাই সালাউদ্দিন খোকা বলেন, নাহিদ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। বন্ধুদের নিয়ে রাঙ্গামাটি যাওয়ার উদ্দেশ্যে গত রাত দশটার দিকে বাসা থেকে বের হয়েছিল সে।

তিনটি মোটরসাইকেলে করে ৬ জন মিলে রাঙ্গামাটি যাচ্ছিল তারা। পথিমধ্যে ভবেরচর এলাকায় দুর্ঘটনায় তার বন্ধু পলাশসহ তার মৃত্যু হয়েছে পুলিশের কাছ থেকে রাত তিনটার সময় খবর পান তারা।

ট্যাগস

আপডেট সময় ১২:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১