ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

মুজিববর্ষ উপলক্ষে ডিমলায় ১৮৫টি পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান

ডিমলা, নীলফামারী প্রতিনিধিঃ  মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীর ডিমলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমি ও গৃহ পেলেন ১৮৫ টি ভুমিহীন ও গৃহনীয় পরিবার।

শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রথম পর্যায়ে ১৮৫ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলার সদর ইউনিয়নে ৩০টি, বালাপাড়া ইউনিয়নে ৫০টি, খালিশা চাপানী ইউনিয়নে ৩০টি, ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ১০টি, টেপাখড়িবাড়ী ইউনিয়নে ১০টি ও পশ্চিম ছাতনাই ইউনিয়নে ১৫টিসহ মোট ১৮৫ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ প্রদানের উদ্বোধন করেন ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

এ সময় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান মানিক, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহাকারী প্রকৌশলী ফেরদৌস আলম,

ভুমি অফিসের সার্ভেয়ার কামরুল ইসলাম, খসাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

মুজিববর্ষ উপলক্ষে ডিমলায় ১৮৫টি পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান

আপডেট সময় ০৪:০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১