ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

অভিমান করে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে অভিমান করে আলামিন (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি পেশায় একজন রিকশাচালক।

শুক্রবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি গলায় ফাঁস দেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মনসুর রহমান জানান, যাত্রাবাড়ীর মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকার একটি বাসায় আমরা সবাই থাকি। রাতের কোনো একসময় অভিমান করে সবার অগোচরে ঘরের আড়ার সঙ্গে আলামিন ফাঁস দেয়।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কি কারণে ফাঁস দিয়েছে এ বিষয়ে আমরা কিছুই বলতে পারছি না। তিনি আরও জানান, আলামিন পেশায় একজন রিকশাচালক ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

অভিমান করে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ০৪:০২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১