ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামের মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঁশতলী-কালিয়াকৈর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ খন্দকার পাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি ঢাকার রাজাবাগ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, রুবেল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে চেপে কালিয়াকৈর যাওয়ার পথে বাঁশতলী-কালিয়াকৈর সড়কে পৌঁছালে মোটসাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে।

এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে গাজীপুর শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা ।

ট্যাগস

গাজীপুরে অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট সময় ০৮:৫১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১