ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

মুজিব বর্ষের উপহার; পত্নীতলায় বাড়ি পাচ্ছেন ১১৪টি পরিবার

এইচএম শাহরীয়ার, পত্নীতলা, নওগঁ প্রতিনিধিঃ   মুজিব শতবর্ষ উপলক্ষে নওগাঁর পত্নীতলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদানকৃত ১১৪জন “ক” শ্রেণির ভ‚মিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন ১১৪টি বসতবাড়ি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় গৃহহীনদের এসব বসতবাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের পরিচালনায় নির্মাণ কাজ সম্পন্ন বাড়িগুলি শনিবার আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, সরকারের মালীকানাধীন সম্পত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ডিজাইন মোতাবেক এসব বসতবাড়ি নির্মাণ করেছেন স্থানীয় প্রশাসন। ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ২শতক জায়গায় নির্মিত বাড়িগুলিতে থাকছে দু’টি শয়নকক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, কমনস্পেস ও একটি বারান্দা। প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে এসব বাড়ি।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু শোয়াব খান জানান, উপজেলার পত্নীতলায় ০১ টি, বিষ্টপুর ০৫টি, রাউতারা ৩০টি, কানুরা ২২টি, পুইয়া ১১টি, পাহাড়কাটা ১৩টি, চকগবিন্দ ১৫টি, বাকরইল ১২টি, নির্মইল ০৩টি, চক আত্তারাম ০২টি মোট ১১৪ টি বাড়ি নির্মাণ করা হয়েছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের ডিজাইন অনুসরণ করে যথাযথভাবে বাড়িগুলির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। নির্মাণ কাজ সার্বক্ষনিক তদারকি করেছেন উপজেলা প্রশাসন। সঠিক সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় তিনি নিজেও সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার জানান, জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রানালয় সর্ম্পকৃত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার বাবলু’র দিক নির্দেশনায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ উপজেলার ২৬জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ০৩জন ভিক্ষুক, প্রতিবন্ধি ০৩ সহ উপজেলার মোট ১১৪ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়ার জন্য বাড়িগুলি নির্মাণ শেষে শনিবার আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হবে।

তিনি জানান, শনিবার ২৩ জানুয়ারি দেশব্যাপি একযোগে এসব বসতবাড়ি হস্তান্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রানালয় সর্ম্পকৃত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার বাবলু ১১৪টি পরিবারের কাছে জমির দলিল ও অন্যান্য কাগজপত্র সহ একটি করে বাড়ি হস্তান্তর করবেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

মুজিব বর্ষের উপহার; পত্নীতলায় বাড়ি পাচ্ছেন ১১৪টি পরিবার

আপডেট সময় ০৫:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১