ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলর তরিকুল হত্যা মামলার আসামী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যা মামলার এক আসামীকে হত্যায় ব্যবহৃত ছুরিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে সদর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামী জাহিদুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার হাসিবুল আলম।

তিনি জানান, নির্বাচনে ভরাডুবির আশংকা করেই পরাজিত প্রার্থী শাহাদৎ হোসেন বুদ্দিন তার বাড়িসহ আশেপাশে অস্ত্রশস্ত্র মজুদ করেন। এছাড়া পরাজিত হলে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য লোকও নিয়ে আসেন।

গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম পেশায় রাজমিস্ত্রি। কাজ করেন ঢাকায়। নির্বাচনের তিনদিন আগে তিনি সিরাজগঞ্জে এসে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার আরও জানান, নির্বাচনের দিন বুদ্দিন পরাজিত হলে নিজেরাই হট্টগোল সৃষ্টি করে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলামকে ছুরিকাঘাত করেন।

পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলার এজাহারভূক্ত অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলর তরিকুল হত্যা মামলার আসামী গ্রেপ্তার

আপডেট সময় ০৫:১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১