ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে সড়কে ঝরে গেল ২ প্রান

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার করুটিয়া হাট বাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় শিশুসহ দুই জন নিহত হয়েছেন।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আশিকুর রহমান  জানান, ফার্নিচার ভর্তি একটি পিকআপভ্যান ঢাকার দিকে যাচ্ছিল।

পথে পিকআপভ্যানটি করটিয়া হাট বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে পিকআপভ্যানটি উল্টে ঘটনাস্থলেই শিশুসহ দুই জন নিহত হন। এ সময় আরও একজন আহত হয়েছেন। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস

টাঙ্গাইলে সড়কে ঝরে গেল ২ প্রান

আপডেট সময় ০৪:১৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১