ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

হবিগঞ্জ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ-আউশকান্দি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সজীব আহমেদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছাদ মিয়ার ছেলে। পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছাদ মিয়ার ছেলে সজীব আহমেদ।

পথিমধ্যে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা দ্রুত গতির একটি অজ্ঞাত গাড়ি পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী সজীব মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।

তখন আউশকান্দি হতে নবীগঞ্জগামী সরকারি একটি রেকারের চাকার নিচে সজীবের পা চাপা পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সজীবকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

হবিগঞ্জ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০১:৩৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১