ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় কৃষক নিহত

চুয়াডাঙ্গা  প্রতিনিধি:  চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় তুফান উদ্দিন নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পশুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক তুফান উদ্দিন (৩৫) একই উপজেলার খাদিমপুর ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় পিকআপসহ এর চালক ও সহযোগীকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় চা পানের জন্য বাড়ি থেকে বের হয়ে বাইসাইকেলযোগে মুন্সিগঞ্জ পশুরহাটের দিকে যাচ্ছিলেন কৃষক তুফান উদ্দিন।

এ সময় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের মুন্সিগঞ্জ পশুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে দ্রুতগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো ন- ১৭-৮৭৬৩) পেছন থেকে তাকে ধাক্কা দিলে সড়কের উপর ছিটকে পড়েন তুফান।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, হাসপাতালে নেয়ার আগেই মারা যান তুফান উদ্দিন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় কৃষক নিহত

আপডেট সময় ০১:২৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১