ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম  :   কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো: আব্দুল মান্নান এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চর সাজাই নয়াপাড়া গ্রামের বকুল (২৫) এর সাথে জামালপুর জেলার দেওয়ানগন্জ থানার শাহিনা বেগম (২০) এর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে বকুল তার ভাবীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়লে স্ত্রী শাহিনার সাথে বাকবিতন্ডা শুরু হয়।

এরই এক পর্যায়ে ২০০৭ সালের ২ ডিসেম্বর বকুল ও তার প্ররিবারের লোকজন মিলে শাহিনাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে। এ ঘটনার দেড় মাস পর ময়না তদন্তের রিপোর্ট পেয়ে ২০০৮ সালের ১৬ জানুয়ারি নিহত শাহিনার বাবা শামসুল হক রাজিবপুর থানায় বকুল ও তার ভাবী নুরুন্নাহারকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

দীর্ঘ ১৩ বছর শুনানীর পর আজ মঙ্গলবার আদালত বকুলকে মৃত্যু দন্ড ও নুরুন্নাহারকে খালাসের রায় প্রদান করেন। এ মামলায় সরকার পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট পিপি আব্রাহাম লিংকন এবং আসামী পক্ষের আইনজীবি এডভোকেট ফখরুল ইসলাম।

ট্যাগস

কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

আপডেট সময় ০৮:২০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম  :   কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো: আব্দুল মান্নান এ রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চর সাজাই নয়াপাড়া গ্রামের বকুল (২৫) এর সাথে জামালপুর জেলার দেওয়ানগন্জ থানার শাহিনা বেগম (২০) এর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে বকুল তার ভাবীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়লে স্ত্রী শাহিনার সাথে বাকবিতন্ডা শুরু হয়।

এরই এক পর্যায়ে ২০০৭ সালের ২ ডিসেম্বর বকুল ও তার প্ররিবারের লোকজন মিলে শাহিনাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে। এ ঘটনার দেড় মাস পর ময়না তদন্তের রিপোর্ট পেয়ে ২০০৮ সালের ১৬ জানুয়ারি নিহত শাহিনার বাবা শামসুল হক রাজিবপুর থানায় বকুল ও তার ভাবী নুরুন্নাহারকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

দীর্ঘ ১৩ বছর শুনানীর পর আজ মঙ্গলবার আদালত বকুলকে মৃত্যু দন্ড ও নুরুন্নাহারকে খালাসের রায় প্রদান করেন। এ মামলায় সরকার পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট পিপি আব্রাহাম লিংকন এবং আসামী পক্ষের আইনজীবি এডভোকেট ফখরুল ইসলাম।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481