ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর রাণীনগরে ঘর ভেঙ্গে জায়গা দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার,নওগাঁ: নওগাঁর রাণীনগরে অর্ধশত বছর ধরে দখলে থাকা খাস জায়গায় নির্মিত ঘর ভেঙ্গে দখলে নেয়ার অভিযোগ ওঠেছে শুকবর নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এঘটনায় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শিয়ালা গ্রামে।  অভিযোগকারী একডালা ইউনিয়নের শিয়ালা গ্রামের সখিন উদ্দীনের স্ত্রী পারুল বিবি বলেন,শিয়ালা মৌজায় ৮৮৬ দাগে ৫৫ শতক খাস জায়গা রয়েছে।

ওই স্থানে গোয়াল ঘর নির্মান করে মাত্র ৫ শতক জায়গা ৫০/৬০ বছর ধরে ভোগ দখল করে আসছেন। এরইমধ্যে একই গ্রামের মৃত তছির উদ্দীনের ছেলে শুকবর সরদার ৫৫ শতকের মধ্যে ২৫ শতক জায়গা সরকারের কাছ থেকে পত্তন নিয়েছে দাবি করে বৃহত জায়গা পরে থাকলেও তাকে উচ্ছেদ করতে নানা রকম কৌশল করে শুকবর হোসেন। একপর্যায়ে গত ১২ জানুয়ারী প্রকাশ্য দিবালোকে জোরপূর্বক ঘর ভেঙ্গে দিয়ে জায়গা দখলে নিয়েছে।

তিনি আরো অভিযোগ করে বলেন, ওই জায়গা দখলে নিতে এলাকার লোকজন নিয়ে কয়েক দফা বৈঠকও করেছে শুকবর। সর্ব শেষ গত ২৯ ডিসেম্বর এক বৈঠকে ওই জায়গার একপার্শ্বে আমাকে ঘর নির্মান করে দিয়ে ওই ঘর ভাঙ্গার কথা হয়।

কিন্তু শুকবর হোসেন ও তার লোকজন আমাকে ঘর নির্মান করে না দিয়ে জোরপূর্বক আমার গোয়াল ঘর ভেঙ্গে দিয়ে লোহার তারকাঁটার বেড়া দিয়ে দখলে নিয়েছে।

এতে তার প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে রোববার রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুকবর হোসেন বলেন,প্রায় ৩৭ বছর আগে ৫৫ শতকের মধ্যে ২৫শতক জায়গা সরকারের নিকট থেকে পত্তন নিয়েছি। স্থানীয় লোকজন যেভাবে আমাকে আপস করে দিয়েছে আমি সেভাবেই ওই মহিলাকে অন্যত্র ঘর তৈরি করে দিতে চেয়েছি।

এর পরেও ওই মহিলা নেয়নি। ওই জায়গা নিয়ে আমি অনেক চাপের মধ্যে এবং নিরাপত্তাহীনতায় ভূগছি।

ঘর ভেঙ্গে দিলে অন্তত: পুলিশ আমাকে ধরে নিয়ে গেলে কিছুটা নিরাপদে থাকতে পারব এবং এর যেন সুষ্ঠু সমাধান হয় এমনটা ভেবেই ঘর ভেঙ্গে দিয়েছি। রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,ঘর ভাঙ্গার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর রাণীনগরে ঘর ভেঙ্গে জায়গা দখলের অভিযোগ

আপডেট সময় ০৭:০১:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১