ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

খুলনায় ভাড়া না পেয়ে ঘরে তালা: শিশু মৃত্যুর ঘটনা তদন্তে পিবিআই

খুলনা প্রতিনিধি: খুলনায় টাকা না পেয়ে ভাড়াটিয়ার দরজায় তালা ও বন্ধ ঘরের শিশু মৃত্যুর ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় মুখ্য মহানগর হাকিম আদালতে ড. আতিকুস সামাদ এই আদেশ দেন।

এর আগে সকালে পানিতে ডুবে নিহত ছয় মাসের শিশু নেলিহার পিতা ইমদাদুল হক সাগর বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলায় বাড়িওয়ালা কুয়েত প্রবাসী নূর ইসলাম ও তার পিতা নওশের আলীকে আসামি করা হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, মাত্র এক মাসের বাড়িভাড়া না পেয়ে বাড়িওয়ালার পিতা নওশের আলী তাদের ঘরে অনাধিকার প্রবেশ করে জীবনাশের হুমকি দেয়। ঘরে থাকা আসবাবপত্র ক্ষতিসাধন করে প্রধান গেটে তালা মেরে দেয়।

ঘর তালাবদ্ধ থাকায় শিশু পানিতে ডুবে গেলেও তাকে হাসপাতালে নেওয়া যায়নি। যা চিকিৎসা কাজে বাধা এবং হত্যার সামিল। মামলায় আরো উল্লেখ করা হয়, এ ব্যাপারে লবণচরা থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাদের অভিযোগ গ্রহণ করে সাদা কাগজে স্বাক্ষর নেয়। পরে তারা জানতে পারেন যে পুলিশ অভিযোগ গ্রহণ করেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বকেয়া চার হাজার টাকা দিতে না পারায় ১০ জানুয়ারি খুলনা নগরীর লবণচরা থানার রিয়াবাজার এলাকায় কাঠমিস্ত্রী ইমদাদুল হকের ঘরে তালা মেরে দেন বাড়িওয়ালা।

বুধবার (১৩ জানুয়ারি) ছয় মাসের শিশু কন্যা নেলিহা বালতির পানিতে ডুবে গেলে ঘর তালাবদ্ধ থাকায় তাকে হাসপাতালে নিতে না পারায় তার মৃত্যু হয়। পরবর্তীতে এলাকাবাসী তালাভেঙ্গে তাদের উদ্ধার করে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

খুলনায় ভাড়া না পেয়ে ঘরে তালা: শিশু মৃত্যুর ঘটনা তদন্তে পিবিআই

আপডেট সময় ০৩:৩৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১