ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুরগি মাংস দিয়ে রান্না করা খিচুড়ি খেয়ে ১৫ জন হাসপাতালে

ছবিঃ সংগৃহিত

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে খিচুড়ি খেয়ে এক পরিবারের ছয় সদস্যসহ ১৫ জন সংজ্ঞাহীন হয়ে পড়েছেন।

রবিবার বিকাল ৩টার দিকে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বারোভাগিয়া গ্রামের সিরাজ মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।

সংজ্ঞাহীন ওই ১৫ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী বলছে, সিরাজ মাতুব্বরের বাড়িতে দুপুরে খাবারের জন্য পারিবারিকভাবে পোল্ট্রি মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হয়। ওই খিচুড়ি খেয়ে সিরাজ মাতুব্বরের পরিবারের ছয়জনসহ জমিতে পিয়াজ রোপনের কাজে নিয়োজিত নয়জন শ্রমিক এক ঘণ্টার মধ্যে একে একে সংজ্ঞা হারিয়ে ফেলেন।

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সংজ্ঞাহীনদের মধ্যে সিরাজ মাতুব্বর নিজেও রয়েছেন। এছাড়া তার পরিবারের তিন নারী ও এক শিশু রয়েছে।

প্রতিবেশী রুমী মাতুব্বর জানান, পোল্ট্রি মুরগি দিয়ে রান্না করা খিচুড়ি খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর ইসলাম বলেন, খাবার খেয়ে সংজ্ঞা হারিয়ে ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, এ ব্যাপারে পুলিশের একটি দলকে ঘটনাস্থল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, শত্রুতাবশত কেউ ওই খাদ্যে কিছু মিশিয়ে দিতে পারে কিংবা চুরির মানসিকতা থেকেও এ ঘটনা ঘটে থাকতে পারে।

ট্যাগস

মুরগি মাংস দিয়ে রান্না করা খিচুড়ি খেয়ে ১৫ জন হাসপাতালে

আপডেট সময় ১০:১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১