ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিরাজগঞ্জে প্রাইভেটকারের চাপায় নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিধবা ভাতা নিতে আসার পথে মহাসড়ক পারাপারের সময় প্রাইভেটকারের চাপায় বেজারি রানী (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেজারি রানী উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামের মৃত কমলের স্ত্রী।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো জানান, ওই নারী বিধবা ভাতা উত্তোলনের জন্য দবিরগঞ্জ বাজার এলাকায় ব্যাংক এশিয়ায় (এজেন্ট শাখা) আসছিলেন।

মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি এবং ঘাতক যানবাহনটি আটক করা সম্ভব হয়নি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিরাজগঞ্জে প্রাইভেটকারের চাপায় নিহত ১

আপডেট সময় ০৫:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১