ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পৌর কাউন্সিলর নির্বাচিত হয়েই প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন

নিহত তরিকুল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ   সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

শনিবার পৌরসভা নির্বাচনে ৮৫ ভোট বেশি পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি।

নিহত তরিকুল ইসলাম শহরের নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার সাবেক কাউন্সিলর আব্দুল কুদ্দুসের ছেলে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তরিকুল ইসলাম। শনিবার বিকেলে নিজ কেন্দ্রের ভোটের ফল পাওয়ার পর পার্শ্ববর্তী আরেকটি কেন্দ্রে ভোটের ফলাফল নেয়ার জন্য যান তিনি।

সেখানে ফলাফলে বিজয়ী জেনে কেন্দ্র থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের সমর্থকরা তাকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন তরিকুল ইসলাম। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যায় তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুক।

ট্যাগস

পৌর কাউন্সিলর নির্বাচিত হয়েই প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন

আপডেট সময় ১১:১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১