ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পাবনায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নিহত ২

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ২ জন নিহত এবং কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই গ্রামের মো. সুরোতের ছেলে মো. মুন্নাফ (৪০) ও কাশিয়াপুর গ্রামের শামসুলের ছেলে মো. নাসির (৩৫)। আহত ৫ জনের মধ্যে রওশন আলী (৪২) নামে একজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও এলাকাবাসী জানান, দীর্ঘ দিন ধরে ওই এলাকার দুই ভাই সাচ্চু ও বাচ্চুর মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। সম্প্রতি বাচ্চু বিরোধপূর্ণ জমির ২ শতাংশ মুন্নাফের কাছে বিক্রি করেন। মুন্নাফ শুক্রবার থেকে ওই জমির ওপর স্থাপনা নির্মাণ শুরু করেন। এ নিয়ে উত্তেজনা চলছিল।

এ অবস্থায় শনিবার সকালে ওই স্থাপনার কাজ আবার শুরু করলে সাচ্চুর লোকজন বাধা দেয় এবং এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এসময় জমির মালিক মুন্নাফ এবং শ্রমিক নাসির ঘটনাস্থলেই নিহত হন।

শ্রমিক সরদার রওশনকে আশংকাজনক অবস্থায় প্রথমে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পাবনায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০৪:১৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১