ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নরওয়েতে ফাইজারের টিকা নিয়ে ২৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পেতে বিশ্বজুড়ে যখন ভ্যাকসিন নেওয়ার তোড়জোড় চলছে, তখন প্রকাশ্যে এলো এক দুঃসংবাদ। বহুল আলোচিত ফাইজার-বায়োএনটেক কোম্পানি উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার পর নরওয়ের ২৩ জন নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ফাইজার-বায়োএনটেক কোম্পানির ভ্যাকসিন নেওয়ার পর যে ২৩ জন নরওয়ের নাগরিক মারা গেছেন, তাদের ১৩ জনের বয়স ৮০ বছরের বেশি।

ভ্যাকসিন নেওয়ার পর তাদের জ্বরসহ আরও বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। নরওয়ের মেডিসিন এজেন্সি জানিয়েছে, ধারণা করা হচ্ছে, ফাইজার-বায়োএনটেক কোম্পানির এ ভ্যাকসিন বয়স্ক মানুষের জন্য মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

এজেন্সির মেডিকেল ডিরেক্টর স্ট্রেইনার ম্যাডসেন সাংবাদিকদের বলেছেন, এ ঘটনার পর এখন ডাক্তারদের বিবেচনায় নিতে হবে যে, কাকে এ ভ্যাকসিন দেওয়া হবে আর কাকে দেওয়া হবে না।

নরওয়ের ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ বলছে, এ টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে এ ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ফাইজার-বায়োএনটেক কোম্পানির ভ্যাকসিন নেওয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়াও মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।

সূত্র: দ্য সান, নিউ ইয়র্ক পোস্ট, এক্সপ্রেস ইউকে, ফ্রি প্রেস জার্নাল, বিজনেস টুডে ও ইন্ডিয়া টুডে

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নরওয়েতে ফাইজারের টিকা নিয়ে ২৩ জনের মৃত্যু

আপডেট সময় ০২:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১